ব্রি ধান৯৬

বোরো

ব্রি ধান৯৬
মৌসুম
বোরো
শস্য বিন্যাস
বোরো-পতিত-রোপা আমন, বোরো-পতিত-পতিত, বোরো- রোপা আউশ -রোপা আমন, সরিষা-বোরো-রোপা আমন, সরিষা-বোরো-পতিত, বোরো-বোনা আমন, পতিত-আউশ-রোপা আমন
জমির ধরন
সেচ নির্ভর উঁচু, মধ্যম উঁচু এবং মধ্যম নিচু জমি
উপযুক্ত এলাকা
বাংলাদেশের লবণাক্ত এলাকা ব্যতিত সকল অঞ্চল
তুলনা করতে লগইন করুন জাত তালিকায় ফিরুন

জাত পরিচিতি

ব্রি ধান৯৬ এর কৌলিক সারি BR(Bio) 9787-BC2-63-2-2। প্রথমে  বাংলাদেশ ধান গবেষনা  ইনস্টিটিউট উদ্ভাবিত জাত ব্রি ধান২৮ এর সাথে বন্য ধান Oryza rufipogon (IRGC no. 103404) এর সংকরায়ন করা হয়। পরবর্তীতে দুইবার ব্যাকক্রসিং করার পর পেডগ্রি পদ্ধতিতে হমজাইগাস কৌলিক সারি নির্বাচন করে এই সারিটি উদ্ভাবন করা হয়। জাতটি মাঠ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষায় সন্তোষজনক ফলন দেয়ার পর বোরো মৌসুমে কৃষকের মাঠে চাষাবাদের জন্য ২০২০ সালে বীজ বোর্ড থেকে  অনুমোদিত হয়।

জাতের বৈশিষ্ট্য

গড় উচ্চতা ৮৭ সে.মি., ডিগ পাতা খাড়া ও লম্বা। এ জাতের গাছ খাটো ও গোড়া শক্ত হওয়ার কারণে ঢলে পড়ে না বিধায় যান্ত্রিকভাবে ফসল কর্তনের জন্য বিশেষভাবে উপযোগী।

বিশেষ প্রয়োজনীয়তা

এটি ব্রি ধান২৯ এর পরিপূরক জাত । জীবনকাল ব্রি ধান ২৯ এর চেয়ে ১৫-২০দিন আগাম।

জীবনকাল

১৪৫ দিন

ফলন

গড় ফলন ৭.০ টন/হে. তবে উপযুক্ত পরিচর্যা পেলে ৮.৬ টন/হে. পর্যন্ত ফলন দিতে সক্ষম।

অ্যামিলোজ

২৮%

চাষাবাদ পদ্ধতি

১. বীজতলায় বীজ বপনঃ ১৬ নভেম্বর – ৮ ডিসেম্বর (কৃষি অঞ্চল এবং ইকো সিস্টেম ভেদে ভিন্ন হতে পারে)

২. চারা বয়স ও রোপণ দূরত্বঃ ৪০-৪৫ দিন, চারার দূরত্ব ২৫ সেমি×সারির দূরত্ব ১৫ সেমি 

৩. চারা রোপণের সময়ঃ  ২৫ডিসেম্বর- ২৩ জানুয়ারী  (কৃষি অঞ্চল এবং ইকো সিস্টেম ভেদে ভিন্ন হতে পারে)

৪. চারার সংখ্যাঃ ২/৩ টি সুস্থ সবল চারা

৫. সার ব্যবস্থাপনা (কেজি/বিঘা): ইউরিয়া-টি এস পি/ ডি এ পি- এম ও পি-জিপসাম-দস্তা (মনো হাইড্রেট); ৪০-১৩-২২-১৫-১.৫

৬. আগাছা দমনঃ তিনটি  অপশনঃ

        হাত নিড়ানিঃ তিনবার হাত নিড়ানি। ধান লাগানোর ১২-১৫ দিন পর একবার, ৩০-৩৫ দিন পর একবার এবং যদি প্রয়োজন হয়, ৪০-৪৫ দিন পর একবার

        আগাছানাশক প্রয়োগঃ প্রি বা পোস্ট ইমারজেন্স আগাছানাশক প্রয়োগ এবং পরবর্তিতে ৩৫-৪৫ দিন পর একবার হাত নিড়ানি। প্রি- ইমারজেন্স আগাছানাশক জমিতে আগাছা জন্মানোর আগে (৩-৫দিন পর) এবং পোস্ট ইমারজেন্স আগাছানাশক জন্মানোর পর (৮-২০ দিন) প্রয়োগ করতে হবে।

        নিড়ানি যন্ত্রের সাহায্যে আগাছা দমনঃ লাইন করে ধান লাগানোর ১৫-১৮ দিন পর নিড়ানি যন্ত্রের ব্যাবহার এবং পরে ৩০-৪৫ দিন পর একবার হাত দিয়ে নিড়ানি।

৭. সেচ ব্যবস্থাপনাঃ চারা রোপনের ১৫ দিন পর থেকে কাইচ থোড় অবস্থা পর্যন্ত জমিতে এডব্লিউডি পদ্ধতিতে সেচ প্রদান করতে হবে। কাইচ থোড় অবস্থা থেকে পরিপূর্ন ফুল আসা পর্যন্ত জমিতে দাঁড়ানো পানি রাখতে হবে। স্থানভেদে ধান পরিপক্ক হওয়ার  ১০-১৫ দিন পূর্বে সেচ প্রদান বন্ধ করতে হবে এবং জমি থেকে দাঁড়ানো পানি বের করে দিতে হবে।

. ফসল পাকা ও কর্তনঃ ২৩ চৈত্র - ৭ বৈশাখ (৬ - ২০ এপ্রিল)