বি আর২৪

আউশ

বি আর২৪
মৌসুম
আউশ
শস্য বিন্যাস
পতিত-রোপা আউশ-রোপা আমন, খেসারী/মুগ-রোপা আউশ-রোপা আমন,গম-রোপা আউশ-রোপা আমন
জমির ধরন
মধ্যম উঁচু ও মধ্যম নিচু জমি
উপযুক্ত এলাকা
সাধারণত বৃষ্টিবহুল অঞ্চল
তুলনা করতে লগইন করুন জাত তালিকায় ফিরুন

জাত পরিচিতি

বি আর২৪ বা রহমত ব্রি উদ্ভাবিত বোনা আউশের একটি জাত। জাতটি ১৯৯২ সালে জাতীয় বীজ বোর্ড থেকে অনুমোদিত লাভ করে। জাতটি সরাসরি বপনযগ্য এবং এটি দেশের বৃষ্টিবহুল  অঞ্চলের জন্য উপযোগী।

জাতের বৈশিষ্ট্য

গাছের উচ্চতা ১০৫ সে.মি. । কান্ড শক্ত বলে সহজে হেলে পড়ে না। চাল চিকন, লম্বা ও সাদা।

বিশেষ প্রয়োজনীয়তা

জাতটি সরাসরি বপনযোগ্য এবং দেশের বৃষ্টিবহুল অঞ্চলের জন্য উপযোগী।

জীবনকাল

১০৫ দিন

ফলন

উপযুক্ত পরিচর্যা পেলে হেক্টর প্রতি ৩.৫ টন ফলন দিয়ে থাকে

অ্যামিলোজ

২৬%

চাষাবাদ পদ্ধতি

১. বীজতলায় বীজ বপনঃ ২৪ মার্চ- ২৩ এপ্রিল

২. চারার বয়স ও রোপন দুরত্বঃ বোনা।

৩. চারা রোপণের সময়ঃ ২৪ মার্চ- ২৩ এপ্রিল

৪. চারার সংখ্যাঃ২/৩ টি।

৫. সার ব্যবস্থাপনা

এটি বোনা আউশ ধানের একটি জাত

সারের মাত্রাঃ ইউরিয়া-টিএসপি/ডিএপি-এমওপি-জিপসাম-দস্তা (কেজি/বিঘা): ১৮-৭-১১-০-০

ইউরিয়া সার সমান ভাগে তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে। জমি তৈরির শেষ চাষের সময় ইউরিয়া সার এক তৃতীয়াংশ, টিএসপি/ডিএপি ও এমওপি সারের পুরোটা মাটিতে প্রয়োগ করতে হবে। ২য় কিস্তি ইউরিয়া সার (১/৩) সাধারণত রোপনের ১৫ দিন পর এবং শেষ কিস্তি (১/৩ ইউরিয়া) ইউরিয়া সার কাইচ থোড় আসার ৫-৭ দিন পূর্বে প্রয়োগ করতে হবে।

গুটি ইউরিয়া প্রয়োগের ক্ষেত্রে কাইচথোড় আসার সময় যদি নাইট্রোজেনের অভাব পরিলক্ষিত হয়ে তবে বিঘা প্রতি ৪-৫ কেজি ইউরিয়া সার উপরি প্রয়োগ করা যেতে পারে।

Ø  ডিএপি সার ব্যবহার করলে সব ক্ষেত্রেই প্রতি কেজিতে ৪০০ গ্রাম ইউরিয়া কম প্রয়োগ করলেই হবে।

Ø  ধানের জমি তৈরির সময় বিঘা প্রতি (৩৩ শতক) ৩০০ কেজি জৈব সার যেমন-ধইঞ্চা, আবর্জনাপচা সার, পচা গোবর, নাইট্রোজেন ফিক্সিং ব্যকটেরিয়া ব্যবহার করলে রাসায়নিক সারের ব্যবহার শতকরা ২০-৩০ ভাগ কমানো সম্ভব।

৬. আগাছা দমনঃ

তিনটি  অপশনঃ

        হাত নিড়ানিঃ দুইবার নিড়ানি। ধান লাগানোর ১২-১৫ দিন পর একবার, ৩০-৩৫ দিন পর একবার

        আগাছানাশক প্রয়োগঃ প্রি বা পোস্ট ইমারজেন্স আগাছানাশক প্রয়োগ এবং পরবর্তিতে ৩০-৩৫ দিন পর একবার হাত নিড়ানি। প্রি- ইমারজেন্স আগাছানাশক জমিতে আগাছা জন্মানোর আগে (৩-৫দিন পর) এবং পোস্ট ইমারজেন্স আগাছানাশক জন্মানোর পর (৮-২০ দিন) প্রয়োগ করতে হবে।

        নিড়ানি যন্ত্রের সাহায্যে আগাছা দমনঃ লাইন করে ধান লাগানোর ১২-১৫ দিন পর নিড়ানি যন্ত্রের ব্যাবহার এবং পরে ৩০-৩৫ দিন পর একবার হাত দিয়ে নিড়ানি।

৭. সেচ ব্যবস্থাপনাঃ বৃষ্টিনির্ভর আউশ মওসুমে সময়মতো চারা রোপনের জন্য প্রয়োজনে সম্পুরক সেচ প্রদান করে জমি তৈরি করতে হবে। পরবর্তিতে অঙ্গজ বৃদ্ধি পর্যায়ে বৃষ্টি না হলে সম্পূরক সেচ প্রদান করতে হবে।

. ফসল পাকা ও কর্তনঃ ২০ আষাঢ়-২০ শ্রাবণ (৪ জুলাই - ৪ আগষ্ট)