ব্রি ধান৬৯

বোরো

ব্রি ধান৬৯
মৌসুম
বোরো
শস্য বিন্যাস
বোরো-পতিত-রোপা আমন, বোরো-পতিত-পতিত, বোরো- রোপা আউশ -রোপা আমন, সরিষা-বোরো-রোপা আমন, সরিষা-বোরো-পতিত, বোরো-বোনা আমন, পতিত-আউশ-রোপা আমন
জমির ধরন
সেচ নির্ভর উঁচু, মধ্যম উঁচু এবং মধ্যম নিচু জমি
উপযুক্ত এলাকা
সাধারণত বাংলাদেশের প্রায় সকল অঞ্চল
তুলনা করতে লগইন করুন জাত তালিকায় ফিরুন

জাত পরিচিতি

ব্রি ধান৬৯ এর কৌলিক সারি Weed Tolerant Rice। উক্ত কৌলিক সারিটি আন্তর্জাতিক ধান গবেষনা  ইনস্টিটিউট, ফিলিপিন্সে WuShan YouZhan এবং Pl312777 Genotype এর   এর সংকরায়নের পর বংশানুক্রম বাছাই (Pedigree Selection) এর মাধ্যমে উদ্ভাবিত। সারিটি ২০১২ এবং ২০১৩ সালে পরীক্ষামূলকভাবে বিভিন্ন এলাকায় সন্তোষজনক ফলন দেয়ায় বীজ বোর্ড জাতটিকে ২০১৪ সালে বোরো মৌসুমে সাধারণ পর্যায়ে চাষাবাদের অনুমোদন দেয়।

জাতের বৈশিষ্ট্য

গাছের উচ্চতা ১০৫ সে.মি.। চাল মাঝারি মোটা এবং রং সাদা।

বিশেষ প্রয়োজনীয়তা

অন্যান্য আধুনিক ধানের জাতের চেয়ে ২০% কম ইউরিয়া সার দিয়েও কাঙ্খিত ফলন পাওয়া যায়। তদুপরি, এ জাতটি প্রজনন পর্যায়ে মধ্যম মাত্রায় ঠান্ডা সহ্য করতে পারে। এ জাতের চালের গ্লাইসেমিক ইনডেক্স কম (৫৪), ফলে, ডায়াবেটিস রোগীদের উপযোগী।

জীবনকাল

১৫৩ দিন

ফলন

হেক্টর প্রতি গড় ফলন ৭.৩ টন

অ্যামিলোজ

২২%

চাষাবাদ পদ্ধতি

১. বীজতলায় বীজ বপনঃ ১৫-২৯ নভেম্বর (কৃষি অঞ্চল এবং ইকো সিস্টেম ভেদে ভিন্ন হতে পারে)

২. চারা বয়স ও রোপণ দূরত্বঃ ৩৫-৪০ দিন, চারার দূরত্ব ১৫ সেমি×সারির দূরত্ব ২০ সেমি  অথবা ২০ সেমি×২০ সেমি

৩. চারা রোপণের সময়ঃ ২০ ডিসেম্বর- ১০ জানুয়ারি (কৃষি অঞ্চল এবং ইকো সিস্টেম ভেদে ভিন্ন হতে পারে)

৪. চারার সংখ্যাঃ ২/৩ টি সুস্থ সবল চারা

৫. সার ব্যবস্থাপনা (কেজি/বিঘা): ইউরিয়া-টি এস পি/ ডি এ পি- এম ও পি-জিপসাম-দস্তা (মনো হাইড্রেট); ৩৫-১২-২০-১৫-১.৫( স্বল্প জীবনকাল জাতের জন্য); ৪০-১৩-২২-১৫-১.৫ (দীর্ঘ মেয়াদি জাতের জন্য)

৬. আগাছা দমনঃ

তিনটি  অপশনঃ

        হাত নিড়ানিঃ দুইবার বা তিনবার হাত নিড়ানি। ধান লাগানোর ১২-১৫ দিন পর একবার, ৩০-৩৫ দিন পর একবার এবং যদি প্রয়োজন হয়, ৪০-৪৫ দিন পর একবার

        আগাছানাশক প্রয়োগঃ প্রি বা পোস্ট ইমারজেন্স আগাছানাশক প্রয়োগ এবং পরবর্তিতে ৩৫-৪০ দিন পর একবার হাত নিড়ানি। প্রি- ইমারজেন্স আগাছানাশক জমিতে আগাছা জন্মানোর আগে (৩-৫দিন পর) এবং পোস্ট ইমারজেন্স আগাছানাশক জন্মানোর পর (৮-২০ দিন) প্রয়োগ করতে হবে।

        নিড়ানি যন্ত্রের সাহায্যে আগাছা দমনঃ লাইন করে (২০ সেমি ×২০ সেমি) ধান লাগানোর ১৫-১৮ দিন পর নিড়ানি যন্ত্রের ব্যাবহার এবং পরে ৩০-৪০ দিন পর একবার হাত দিয়ে নিড়ানি।

৭. সেচ ব্যবস্থাপনাঃ চারা রোপনের ১৫ দিন পর থেকে কাইচ থোড় অবস্থা পর্যন্ত জমিতে এডব্লিউডি পদ্ধতিতে সেচ প্রদান করতে হবে। কাইচ থোড় অবস্থা থেকে পরিপূর্ন ফুল আসা পর্যন্ত জমিতে দাঁড়ানো পানি রাখতে হবে। স্থানভেদে ধান পরিপক্ক হওয়ার  ১০-১৫ দিন পূর্বে সেচ প্রদান বন্ধ করতে হবে এবং জমি থেকে দাঁড়ানো পানি বের করে দিতে হবে।

. ফসল পাকা ও কর্তনঃ ২৫ বৈশাখ - ৬ জ্যৈষ্ঠ (৮ - ২০ মে)