ব্রি ধান৭৪

বোরো

ব্রি ধান৭৪
মৌসুম
বোরো
শস্য বিন্যাস
বোরো-পতিত-পতিত, বোরো-পতিত-রোপা আমন, বোরো- রোপা আউশ-রোপা আমন- সরিষা-বোরো-রোপা আমন, সরিষা-বোরো-পতিত
জমির ধরন
সেচ নির্ভর উঁচু, মধ্যম উঁচু এবং মধ্যম নিচু জমি
উপযুক্ত এলাকা
সাধারণত বাংলাদেশের প্রায় সকল অঞ্চল। সেচের পানির ঘাটতি এলাকার জন্য উপযোগী।
তুলনা করতে লগইন করুন জাত তালিকায় ফিরুন

জাত পরিচিতি

ব্রি ধান৭৪ বোরো মৌসুমের জাত। এর কৌলিক সারি নং বিআর ৭৬৭১-৩৭-২-২-৩-৭। উক্ত  সারিটি বাংলাদেশ ধান গবেষনা  ইনস্টিটিউট গাজীপুরে আইআর৬৮১৪৪ এর সাথে ব্রি ধান২৯ এর একবার পশ্চাৎ সংকরায়নের পর বংশানুক্রম সিলেকশন (Pedigree Selection) এর মাধ্যমে উদ্ভাবিত। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় উক্ত জাতটি সন্তোষজনক ফলাফল দেয়ায় জাত হিসেবে ২০১৪ সালে জাতীয় বীজ বোর্ড জাতটিকে বোরো মৌসুমে সাধারণ কৃষক পর্যায়ে চাষাবাদের অনুমোদন দেয়।

জাতের বৈশিষ্ট্য

গাছের উচ্চতা ৯৫ সে.মি., কান্ড শক্ত বিধায় ঢলে পড়ে না।

বিশেষ প্রয়োজনীয়তা

এই জাতের চালে মানুষের জন্য আবশ্যকীয় পুষ্টি উপাদান জিংক-এর উপস্থিতি তুলনামূলকভাবে বেশী, ২৪.২ মিলিগ্রাম/কেজি।

জীবনকাল

১৪৭দিন

ফলন

গড় ফলন হেক্টর প্রতি ৭.১ টন, উপযুক্ত পরিচর্যায় ফলন হেক্টরে ৮.৩ টন পর্যন্ত পাওয়া যায়।

অ্যামিলোজ

২৪.২%

চাষাবাদ পদ্ধতি

১. বীজতলায় বীজ বপনঃ ১৫-২৯ নভেম্বর (কৃষি অঞ্চল এবং ইকো সিস্টেম ভেদে ভিন্ন হতে পারে)

২. চারা বয়স ও রোপণ দূরত্বঃ ৩৫-৪০ দিন, চারার দূরত্ব ১৫ সেমি×সারির দূরত্ব ২০ সেমি  অথবা ২০ সেমি×২০ সেমি

৩. চারা রোপণের সময়ঃ ২০ ডিসেম্বর- ১০ জানুয়ারি (কৃষি অঞ্চল এবং ইকো সিস্টেম ভেদে ভিন্ন হতে পারে)

৪. চারার সংখ্যাঃ ২/৩ টি সুস্থ সবল চারা

৫. সার ব্যবস্থাপনা (কেজি/বিঘা): ইউরিয়া-টি এস পি/ ডি এ পি- এম ও পি-জিপসাম-দস্তা (মনো হাইড্রেট); ৩৫-১২-২০-১৫-১.৫ (স্বল্প জীবনকাল জাতের জন্য); ৪০-১৩-২২-১৫-১.৫ (দীর্ঘ মেয়াদি জাতের জন্য)

৬. আগাছা দমনঃ

তিনটি  অপশনঃ

        হাত নিড়ানিঃ দুইবার বা তিনবার হাত নিড়ানি। ধান লাগানোর ১২-১৫ দিন পর একবার, ৩০-৩৫ দিন পর একবার এবং যদি প্রয়োজন হয়, ৪০-৪৫ দিন পর একবার

        আগাছানাশক প্রয়োগঃ প্রি বা পোস্ট ইমারজেন্স আগাছানাশক প্রয়োগ এবং পরবর্তিতে ৩৫-৪০ দিন পর একবার হাত নিড়ানি। প্রি- ইমারজেন্স আগাছানাশক জমিতে আগাছা জন্মানোর আগে (৩-৫দিন পর) এবং পোস্ট ইমারজেন্স আগাছানাশক জন্মানোর পর (৮-২০ দিন) প্রয়োগ করতে হবে।

        নিড়ানি যন্ত্রের সাহায্যে আগাছা দমনঃ লাইন করে (২০ সেমি ×২০ সেমি) ধান লাগানোর ১৫-১৮ দিন পর নিড়ানি যন্ত্রের ব্যাবহার এবং পরে ৩০-৪০ দিন পর একবার হাত দিয়ে নিড়ানি।

৭. সেচ ব্যবস্থাপনাঃ চারা রোপনের ১৫ দিন পর থেকে কাইচ থোড় অবস্থা পর্যন্ত জমিতে এডব্লিউডি পদ্ধতিতে সেচ প্রদান করতে হবে। কাইচ থোড় অবস্থা থেকে পরিপূর্ন ফুল আসা পর্যন্ত জমিতে দাঁড়ানো পানি রাখতে হবে। স্থানভেদে ধান পরিপক্ক হওয়ার ১০-১৫ দিন পূর্বে সেচ প্রদান বন্ধ করতে হবে এবং জমি থেকে দাঁড়ানো পানি বের করে দিতে হবে।

. ফসল পাকা ও কর্তনঃ ১৪-৩০ চৈত্র (২৮মার্চ-১৩এপ্রিল)