ব্রি ধান৮৬

বোরো

ব্রি ধান৮৬
মৌসুম
বোরো
শস্য বিন্যাস
বোরো-পতিত-রোপা আমন, বোরো-পতিত-পতিত, বোরো- রোপা আউশ -রোপা আমন, সরিষা-বোরো-রোপা আমন, সরিষা-বোরো-পতিত, বোরো-বোনা আমন, পতিত-আউশ-রোপা আমন
জমির ধরন
সেচ নির্ভর উঁচু, মধ্যম উঁচু এবং মধ্যম নিচু জমি
উপযুক্ত এলাকা
বাংলাদেশের লবণাক্ত এলাকা ব্যতিত সকল অঞ্চল
তুলনা করতে লগইন করুন জাত তালিকায় ফিরুন

জাত পরিচিতি

ব্রি ধান৮৬ এর কৌলিক সারি BR(Bio)8072-AC8-1-1-3-1-1। প্রথমে ইরান থেকে সংগৃহীত জাত Niamat এর সাথে বাংলাদেশ ধান গবেষনা  ইনস্টিটিউট উদ্ভাবিত কৌলিক সারি BR802-78-2-1-1 এর সংকরায়ন করা হয়। পরবর্তীতে F1 genaration এ এ্যন্থার কালচার পদ্ধতি ব্যবহার করে হোমোজাইগাস গাছ তৈরি করা হয়। বাংলাদেশ ধান গবেষনা  ইনস্টিটিউট এর গবেষণা মাঠে উক্ত কৌলিক সারিটির ৫ বছর ফলন পরীক্ষা করার পর বোরো ২০১৫-১৬ মৌসুমে  বাংলাদেশের  বিভিন্ন অঞ্চলে কৃষকের মাঠে এর ফলন পরীক্ষা করা হয়। ফলন পরীক্ষা সন্তোষজনক হওয়ায় জাতটিকে জাতীয় বীজ বোর্ড ২০১৭ সালে অনুমোদিত করে।

জাতের বৈশিষ্ট্য

গাছের উচ্চতা ৯৫ সে.মি.।

বিশেষ প্রয়োজনীয়তা

বোরো মওসুমের জন্য ব্রি ধান২৮ এর পরিপূরক জাত।

জীবনকাল

১৪০ দিন

ফলন

গড় ফলন ৬.৫ টন/হেক্টর

অ্যামিলোজ

২৫%

চাষাবাদ পদ্ধতি

১. বীজতলায় বীজ বপনঃ ১৫ নভেম্বর - ৭ ডিসেম্বর (কৃষি অঞ্চল এবং ইকো সিস্টেম ভেদে ভিন্ন হতে পারে)

২. চারা বয়স ও রোপণ দূরত্বঃ ৩৫-৪০ দিন, চারার দূরত্ব ২০ সেমি×সারির দূরত্ব ১৫ সেমি  অথবা ২০ সেমি×২০ সেমি

৩. চারা রোপণের সময়ঃ ২০ ডিসেম্বর- ১৮ জানুয়ারী (কৃষি অঞ্চল এবং ইকো সিস্টেম ভেদে ভিন্ন হতে পারে)

৪. চারার সংখ্যাঃ ২/৩ টি সুস্থ সবল চারা

৫. সার ব্যবস্থাপনা (কেজি/বিঘা): ইউরিয়া-টি এস পি/ ডি এ পি- এম ও পি-জিপসাম-দস্তা (মনো হাইড্রেট); ৩৫-১২-২০-১৫-১.৫

৬. আগাছা দমনঃ

তিনটি  অপশনঃ

        হাত নিড়ানিঃ তিনবার হাত নিড়ানি। ধান লাগানোর ১২-১৫ দিন পর একবার, ৩০-৩৫ দিন পর একবার এবং যদি প্রয়োজন হয়, ৪০-৪৫ দিন পর একবার

        আগাছানাশক প্রয়োগঃ প্রি বা পোস্ট ইমারজেন্স আগাছানাশক প্রয়োগ এবং পরবর্তিতে ৩৫-৪৫ দিন পর একবার হাত নিড়ানি। প্রি- ইমারজেন্স আগাছানাশক জমিতে আগাছা জন্মানোর আগে (৩-৫ দিন পর) এবং পোস্ট ইমারজেন্স আগাছানাশক জন্মানোর পর (৮-২০ দিন) প্রয়োগ করতে হবে।

        নিড়ানি যন্ত্রের সাহায্যে আগাছা দমনঃ লাইন করে ধান লাগানোর ১৫-১৮ দিন পর নিড়ানি যন্ত্রের ব্যাবহার এবং পরে ৩০-৪৫ দিন পর একবার হাত দিয়ে নিড়ানি।

৭. সেচ ব্যবস্থাপনাঃ চারা রোপনের ১৫ দিন পর থেকে কাইচ থোড় অবস্থা পর্যন্ত জমিতে এডব্লিউডি পদ্ধতিতে সেচ প্রদান করতে হবে। কাইচ থোড় অবস্থা থেকে পরিপূর্ন ফুল আসা পর্যন্ত জমিতে দাঁড়ানো পানি রাখতে হবে। স্থানভেদে ধান পরিপক্ক হওয়ার ১০-১৫ দিন পূর্বে সেচ প্রদান বন্ধ করতে হবে এবং জমি থেকে দাঁড়ানো পানি বের করে দিতে হবে।

. ফসল পাকা ও কর্তনঃ ২৩ চৈত্র - ৭ বৈশাখ (৬ - ২০ এপ্রিল)